সব বাবা-মা চান তাদের শিশু সবার চেয়ে ভালো হোক – বিষটি নিয়ে আজকের আলোচনা। এই পঠটি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” সিরিজের অংশ। আপনার শিশুর বুদ্ধি নিশ্চিতভাবে কিছুটা বাড়ানো সম্ভব এবং তা বেশিরভাগই নির্ভর করে আপনাদের ওপরে, ঘরের পরিবেশের ওপরে। সেজন্য প্রয়োজন ছোটো বয়স থেকেই শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া । আপনি যদি মনে করেন স্কুলেই শিশুর প্রথম শিক্ষা শুরু হবে, তা অবশ্যই ভুল ধারণা ।
সব বাবা-মা চান তাদের শিশু সবার চেয়ে ভালো হোক | শিশুর প্রতিদিনের পরিচর্যা

বিশেষজ্ঞদের মত হচ্ছে : স্কুল শুরু হওয়ার অনেক আগেই শিশুর শিক্ষা শুরু হয়ে যায় । শিক্ষার অর্থ কেবল যোগ-বিয়োগ-গুণ-ভাগ বা কবিতা মুখস্থ করতে শেখা না । শেখার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া, অন্যের কথা শোনা এবং বোঝা, কোন কাজটা কেন করা উচিত এ ব্যাপারে ধারণা গড়ে তোলাই হচ্ছে প্রকৃত শিক্ষার শুরু ।
তবে খেলার মতোই শেখার মধ্যেও যেন শিশু আনন্দ খুঁজে পায় সেদিকে লক্ষ রাখতে হবে । জনৈক সুইস মনোবিজ্ঞানীর মতে, শিশু যত বেশি দেখেছে এবং শুনেছে ততই বেশি করে দেখতে ও শুনতে চাইবে । তবে এ প্রসঙ্গে চীন দেশের একটি প্রচলিত প্রথা উল্লেখ করা যায়-
আমি শুনি এবং আমি ভুলে যাই ।
আমি দেখি এবং আমি মনে রাখি ।
আমি করি এবং আমি বুঝতে পারি ।
কিছু পরামর্শ
→ শিশুর প্রতি ভালোবাসা, নিরাপত্তা ও আরামের দিকে নজর দেন ।
→খাবারের পুষ্টিমান লক্ষ রেখে শিশুকে খেতে দেন । মনে রাখবেন শিশুর কম বৃদ্ধির মতোই, অতিরিক্ত বৃদ্ধিও আকাঙ্ক্ষিত নয় ।
→শিশুর সঙ্গে কথা বলুন, খেলুন ।
→ শিশুকে বালিশ ইত্যাদি দিয়ে বসিয়ে দেন, যাতে সে ঘরের সবকিছু দেখতে পায় । সারাদিন চিত হয়ে শুইয়ে রাখলে কেবল ছাদের দিকে তাকিয়ে থাকবে, এটা ঠিক নয় ।
→ ওকে খেলনা দেন ।

→ যখন যে কাজটা নিজে করতে পারবে আপনি বাধা না দিয়ে করতে দেবেন । যেমন— নিজের হাতে চামচ ধরা, নিজে চিবিয়ে খাওয়া ।
→প্রথম বছরের শেষের দিকে ওকে ছড়ার বই পড়ে শোনান, রঙিন ছবি দেখান ।
