শিশুর ভ্যাকসিন হিব – বিষয় নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক সিরিজের অংশ। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি-কে সংক্ষেপে বলা হয় হিব (Hib)। হিবজনিত কারণে ম্যানিনজাইটস ও নিউমোনিয়ায় এখনো অনেক শিশু মারা যায় । তবে টিকা নিয়ে এসব রোগপ্রতিরোধ করা যায়। এর জন্য আপনার শিশুর চিকিৎসকের পরমার্শ নিন ।
শিশুর ভ্যাকসিন হিব | শিশুর প্রতিদিনের পরিচর্যা

জন্মের পরই নবজাতকের প্রথম ভাষা বা ধ্বনি হলো ‘কান্না’ । কান্নার মাধ্যমেই সে সকলকে জানান দেয় তার আগমনবার্তা । আর কান্নার সঙ্গে সঙ্গে তার ফুসফুসে প্রথমবারের মতো বাতাস ঢোকে এবং ফুসফুস হয় সক্রিয় । মাতৃগর্ভে থাকাকালীন শিশুর ফুসফুস তৈরি হলেও তখন সেটি থাকে নিষ্ক্রিয় ।
কারণ মাতৃগর্ভে সন্তানের ফুসফুসে বাতাস ঢোকে না বা ঢুকতে পারে না । জন্মের পর কান্নার সঙ্গে সঙ্গেই বাতাস ফুসফুসে ঢোকে এবং সেখানে শরীরের রক্তে অক্সিজেন যুক্ত হয় । একইসঙ্গে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে চলে আসে । জন্মের পরপরই কান্নার মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ না করলে শিশুর শরীরে ধীরে ধীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে । নবজাতকের গায়ের রং নীল বর্ণ ধারণ করে ।
টিকা কখন দেওয়া যায়
শিশুর বয়স ৬ সপ্তাহ হলে এ টিকা দেওয়া যায় । যেহেতু হিবজনিত ম্যানিনজাইটিস এক বছর বয়সের আগেই হতে পারে সেজন্য এ টিকা যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে দেওয়া ভালো ।

টিকার ডোজ কয়টি
সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর তিনটি ডোজ দেওয়া হয় । ডিপিটি ও পোলিও অথবা হেপাটাইটিস-বি টিকা দেওয়ার সময়ে এটা দেওয়া যায়। শিশুর বয়স ৬ থেকে ১২ সপ্তাহে প্রথম ডোজ দেওয়া ভালো । তবে শিশুকে এ টিকা দেওয়ার যথার্থ সময়টি চিকিৎসক আপনাকে বলে দেবেন ।
