৭-৯ মাস বয়সে বাবা-মায়ের করণীয়

৭-৯ মাস বয়সে বাবা-মায়ের করণীয় – বিষটি নিয়ে আজকের আলোচনা। এই পঠটি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” সিরিজের অংশ। এ বয়সে শিশুর দাঁত উঠতে শুরু করে। তবে কারো কারো এরও অনেক পর দাঁত উঠতে পারে । দাঁত উঠার সময় শিশুর মাড়ির ঐ স্থানটা শিরশির করে । তাছাড়া অনেক লালাও নির্গত হয় । সামনে যা পায়, তাই সে মুখে পুরে দেয় । ফলে ঐসব জিনিসের সাথে লেগে থাকা নোংরা থেকে সহজেই শিশুর পেট খারাপ হতে পারে । তাই এ সময় তার সব খেলনা ভালো করে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে দেওয়া উচিত, যেন খুলে দিলেও রোগজীবাণু প্রবেশের আশঙ্কা না থাকে। কোনো ধারালো বা খোঁচা লাগার মতো খেলনা তাকে দেওয়া উচিত নয় ।

৭-৯ মাস বয়সে বাবা-মায়ের করণীয় | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

৭-৯ মাস বয়সে বাবা-মায়ের করণীয় | শিশুর প্রতিদিনের পরিচর্যা    

 

অনেকে মুরগির রানের মাংসটা ছাড়িয়ে নিয়ে শুধু হাড়টা শিশুকে চিবোতে দেন। মুখে দেওয়ার জন্য লম্বা কাঠের টুকরোর দুই মাথা গোল করেও দেওয়া যায় । তবে এটি অবশ্যই পরিষ্কার হতে হবে। ৭-৯ মাস বয়সে শিশু একা বসতে পারে । স্বল্প অবলম্বনে দাঁড়ানোর চেষ্টা করে । একহাত থেকে খেলনা বা ঝুনঝুনি অন্যহাতে নিতে পারে । খেলনা বা ঝুনঝুনি দিয়ে আঘাত করে শব্দ করে, লুকিয়ে রাখা খেলনা খুঁজে বেড়ায় ।

তবে শিশুকে এমন খেলনা বা ঝুনঝুনি দিতে হবে যা শব্দ করবে। তাছাড়াও প্লাস্টিক বা রবারের তৈরি রঙিন খেলনা, বল শিশুকে দেওয়া যায় । ৭-৯ মাসে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তার জন্য বাবা-মা যেসব অনুশীলন করতে পারেন তা হলো—

→ দূর থেকে আকর্ষণীয় রঙিন বা শব্দ করা খেলনা দেখিয়ে হামাগুড়ি দিতে উৎসাহিত করতে হবে । দুই বগলের নিচে ধরে তাকে লাফাতে সাহায্য করতে হবে । 

→ ৮ মাস বয়স থেকে কোনোকিছু ধরে কয়েক মিনিটের জন্য দাঁড় করানো অভ্যাস করাতে হবে ।

→ ৯ মাস বয়সে দুই বগলের নিচে ধরে অথবা দুহাত ধরে ধীরে ধীরে হাঁটাতে চেষ্টা করতে হবে । খেলনা হাতে দিয়ে তা ছুড়ে মারা অথবা কোনোকিছুতে আঘাত করে শব্দ করা শেখাতে হবে ।

 

→ দুহাতে একইসাথে দুটো খেলনা দিয়ে ধরা অভ্যাস করাতে হবে ।

→ দুহাত অথবা কোনো রুমালজাতীয় কাপড় দিয়ে মুখ ঢেকে হঠাৎ সরিয়ে ফেলে শব্দ করে হাসতে হবে এবং এভাবে শিশুর সাথে খেলতে হবে । খেলনা বালিশের দিকে লুকিয়ে রেখে তা সরিয়ে দুজনে মিলে খুঁজে বের করতে হবে ।

→ শিশুর বলা শব্দ অথবা কোনো ধ্বনি বারবার বলে তাকে উৎসাহিত করতে হবে ।

→ হাত, মাথা, নাক, মুখ, কান, চোখ ইত্যাদি বারবার দেখিয়ে বলতে উৎসাহিত করতে হবে ।

 

৭-৯ মাস বয়সে বাবা-মায়ের করণীয় | শিশুর প্রতিদিনের পরিচর্যা    

 

→ছোটো ছোটো গান গেয়ে শিশুর আনন্দের সঞ্চার করতে হবে । 

→তাই তাই বা এ ধরনের খেলা খেলাতে হবে।

Leave a Comment