শিশুর জন্মের পর প্রথম ২ মাস বয়স

শিশুর জন্মের পর প্রথম ২ মাস বয়স- বিষয় নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক সিরিজের অংশ।  জন্মের পরই নবজাতকের প্রথম ভাষা বা ধ্বনি হলো ‘কান্না’ । কান্নার মাধ্যমেই সে সকলকে জানান দেয় তার আগমনবার্তা । আর কান্নার সঙ্গে সঙ্গে তার ফুসফুসে প্রথমবারের মতো বাতাস ঢোকে এবং ফুসফুস হয় সক্রিয় । মাতৃগর্ভে থাকাকালীন শিশুর ফুসফুস তৈরি হলেও তখন সেটি থাকে নিষ্ক্রিয় ।

জন্মের পর প্রথম ২ মাস বয়স | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

জন্মের পর প্রথম ২ মাস বয়সে  | শিশুর প্রতিদিনের পরিচর্যা

কারণ মাতৃগর্ভে সন্তানের ফুসফুসে বাতাস ঢোকে না বা ঢুকতে পারে না । জন্মের পর কান্নার সঙ্গে সঙ্গেই বাতাস ফুসফুসে ঢোকে এবং সেখানে শরীরের রক্তে অক্সিজেন যুক্ত হয় । একইসঙ্গে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে চলে আসে । জন্মের পরপরই কান্নার মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ না করলে শিশুর শরীরে ধীরে ধীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে । নবজাতকের গায়ের রং নীল বর্ণ ধারণ করে । তখনই যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে শিশুর মারাত্মক পরিণতি হতে পারে ।

 

১। এ সময়ে শিশুকে দুই বগলে ধরে সোজা করলে মুহূর্তের জন্য মাথা সোজা রাখতে পারে ।

২। কোনো জিনিস হাতে নিলে মুহূর্তের জন্য তা ধরে রাখতে পারে । 

৩। উপুড় করে শোয়ায়ে দিলে মাথা প্রায় দুই ইঞ্চি উপরে তুলতে পারে এবং কয়েক সেকেন্ড এমনি অবস্থায় থাকতে পারে । 

৪। চোখের সামনে কোনোকিছু ধরে তা আস্তে আস্তে সরিয়ে নিলে ঐ বস্তুর অন্যপাশ নেওয়া পর্যন্ত অনুসরণ করতে পারে ।

 

জন্মের পর প্রথম ২ মাস বয়সে  | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

৫। কোনোকিছুর শব্দ শুনলে মাথা ঘুরিয়ে শিশু শব্দের উৎস খোঁজে ।

৬। কেউ তাকে আদর করে দৃষ্টির আড়ালে চলে গেলে তাকে অনুসরণ করে । বড়োদের সঙ্গে মুখের বিভিন্ন ভঙ্গিমায় আনন্দ অথবা দুঃখপ্রকাশ করে ।

Leave a Comment