শিশুর হেপাটাইটিস-বি ভ্যাকসিন – বিষয় নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক সিরিজের অংশ। নবজাতক থেকে শুরু করে শিশু, কিশোর, পূর্ণবয়স্ক সবাইকে এ টিকা দেওয়া যায় । এটি হেপাটাইটিস-বি ভাইরাস (Hepatitis-B Virus) ইনফেকসন- এর প্রতিষেধক হিসেবে দেওয়া হয়। তবে যাদের HBsAg (এইচবি এসএজি) পজিটিভ তাদের এ প্রতিষেধক টিকা দেওয়া হয় না। আর HBsAg পজিটিভ কি না তা জানা যায় রক্ত পরীক্ষা করে ।
শিশুর হেপাটাইটিস-বি ভ্যাকসিন | শিশুর প্রতিদিনের পরিচর্যা

তাই টিকা দেওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো কোনো ল্যাবরেটরি থেকে রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনার সন্তানের বা আপনার নিজের HBsAg পজিটিভ কি না ।আর প্রতিষেধক টিকায় যদি কারো অ্যালার্জি বা হাইপারসেন্সিটিভিটি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন ।
প্রাথমিক প্রতিষেধক হিসেবে তিনটি ডোজ দিতে হয় । তবে এ তিনটি ডোজ দুভাবে দেওয়া যায়। যেমন— প্রথম (০, ১, ৬ সিডিউল) : প্রথম ডোজটি যেদিন দেওয়া হবে তার এক মাস পর দ্বিতীয়টি এবং তৃতীয়টি দিতে হবে প্রথম ডোজ দেওয়ার দিন থেকে ৬ মাস পর । (অর্থাৎ প্রথম ডোজ ১লা জানুয়ারি, ২য় ডোজ ১লা ফেব্রুয়ারি এবং ৩য় ডোজ ১লা জুলাই) ।
দ্বিতীয় (০, ১, ২ সিডিউল) : প্রথম ডোজটি যেদিন দেওয়া হবে তার এক মাস পর দ্বিতীয়টি এবং তৃতীয়টি দিতে হবে প্রথম ডোজ দেওয়ার দিন থেকে দুমাস পর । (অর্থাৎ ১লা জানুয়ারি, ১লা ফেব্রুয়ারি, ১লা মার্চ) । তবে কোন সিডিউলটি আপনার শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে তা চিকিৎসকই নির্ধারণ করে দেবেন ।

প্রাথমিক কোর্স সম্পন্ন করার পর বুস্টারের প্রয়োজনীয়তা এবং দিতে হলে কখন দেওয়া যাবে তা আপনার চিকিৎসকই নির্ধারণ করবেন । যারা ০, ১, ৬ সিডিউলে তিনটি ডোজ দিয়েছেন তাদের ক্ষেত্রে ৫ বছরের আগে বুস্টারের প্রয়োজন হয় না। সিডিউলে তিনটি ডোজ দিয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম যারা ০, ১, ডোজ নেওয়ার দিন থেকে ১২ মাস পর বুস্টার নিতে হয় । এ বুস্টার নেওয়ার ৮ বছরের মধ্যে আর দ্বিতীয় বুস্টার প্রয়োজন হয় না ।
