শিশুর পোশাক পালটানো

শিশুর পোশাক পালটানো – নিয়ে আজকের আলোচনা। শিশুর পোশাক পালটানোর বিষয়টি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক একটি গুরুত্বপুর্ন পাঠ।

শিশুর পোশাক পালটানো

 

শিশুর পোশাক পালটানো  | শিশুর প্রতিদিনের পরিচর্যা 

 

কোনো কোনো শিশু উলঙ্গ হতে পছন্দ করে না । কেবল শীত লাগার জন্য নয়, যখনই ওর পোশাক পালটানো হয় তখনই শিশু কাঁদতে পারে । যে শিশুর এ ধরনের স্বভাব থাকে, তারা প্রতিবারই পরনের শেষ (ভিতরের) কাপড়খানা খুললে অবশ্যই বিরক্ত বোধ করে বা কাঁদে । হয়তো অনেকক্ষণ ধরে কাপড়ের স্পর্শের অনুভূতিটা চলে যায় দেখে শিশু কাঁদে । নবজাতকের ক্ষেত্রে তা বেশি দেখা যায় ।

 

করণীয়

→ প্ৰথম প্ৰথম জামাকাপড় কম পালটান ।

→ গোসল করিয়েই পোশাক পরিয়ে দেন । 

→ যখন পোশাক পালটাবেন একটা ওম্ গরম তোয়ালের উপর ওকে শুইয়ে রাখুন, যাতে ঐ তোয়ালের স্পর্শ সে পায় ।

→এ সময় শিশুর সঙ্গে তার ভাষায় কথা বলুন, যাতে তার ভয় কেটে যায় এবং জোরাজুরি না করে আদর করে পোশাক পালটান । 

 

ব্যথা

শরীরে কোনো ব্যথা হলে অবশ্যই শিশু কাঁদবে। কিন্তু ব্যথাটা ঠিক কীজন্য হচ্ছে, অনেক সময় তা সহজে বোঝা যায় না । শিশুর পেটের ব্যথার কথাই সবচেয়ে আগে আপনার মনে হলেও একটু খেয়াল করে নজর দিলেই দেখবেন হয়তো পোশাকের একটা সেফটিপিন খুলে ওকে খোঁচা মারছে, পিঁপড়ে বা অন্য কোনো পোকা কামড়েছে বা শরীরের কোথাও পোশাক (ইলাসটিক) খুব এঁটে বসে গেছে ইত্যাদি । কানে ব্যথা কিন্তু কান্নার একটা কারণ, অনেক সময় দেখবেন শিশু কান্নার সঙ্গে সঙ্গে তার একটা হাত ব্যথা কানের কাছে নিয়ে যাচ্ছে।

 

করণীয়

→শিশু হঠাৎ করে কেঁদে উঠলে আপনার করণীয় হলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে কোলে তুলে নেওয়া । একটু ছড়া কেটে, দোল দিয়ে ওকে ঠান্ডা করার চেষ্টা করুন ।

→ যদি সেফটিপিন বা অন্য কোনো কারণ আপনার চোখে পড়ে, সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিন ।

→ যতক্ষণ শিশুর কান্না না থামছে, ততক্ষণ তাকে একা ফেলে চলে যাবেন না ।

 

শিশুর পোশাক পালটানো  | শিশুর প্রতিদিনের পরিচর্যা 

 

→ যদি কোনোকিছুতেই তাকে চুপ করাতে না পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন । 

Leave a Comment