শিশুর কান্না থামাবার জন্য শব্দ শোনানোর – বিষয়টি নিয়ে নিয়ে আজকের আলোচনা। শিশুর কান্না থামাবার জন্য শব্দ শোনানোর বিষয়টি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক একটি গুরুত্বপুর্ন পাঠ।
শিশুর কান্না থামাবার জন্য শব্দ শোনান। সেসময় শিশুর সঙ্গে কথা বলুন, মিষ্টি করে আওয়াজ করুন বা ছড়া বলুন ।
Table of Contents
শিশুর কান্না থামাবার জন্য শব্দ শোনান

→ রেডিয়ো বা টেলিভিশনের আওয়াজ শোনান ।
→ শব্দ করার জন্য দরকার হলে অল্প সময়ের জন্য জোরে আপনার পানির কল (ট্যাপ) খুলে দেন ।
→পানি পড়ার আওয়াজে শিশুর- কান্না থামতেও পারে ।
→ ঝুনঝুনির শব্দ- শোনান বা তার হাতে দেন । → মিষ্টি সুরের গান বাজান ।
→ কখনো কখনো শিশু নিজের কান্না শুনেও থেমে যেতে পারে ।
→ শিশুর মেরুদণ্ডের কাছে পিঠে তালে তালে হালকা চাপড় মারলে তার কান্না থেমে যেতে পারে ।
→ বাবার কোলে উঠলেও শিশুর -কান্না থেমে যেতে পারে ।
ছয় মাস থেকে এক বছর
প্রথম ছয় মাসের কারণগুলো ৬-১২ মাস বয়সি শিশুর ক্ষেত্রে হতে পারে ।
একাকিত্ব
যেহেতু এখন শিশুর বয়স একটু বেড়েছে, ঘুমের সময় কমেছে, এখন জেগে একা একা চুপচাপ শুয়ে থাকাটা আর তার ভালো লাগে না। সে কাঁদে । এ সময় আপনাকে খেলা আর কথা বলার প্রধান সঙ্গী হিসেবে দেখে। তাই আপনি কাছে না থাকলেই শিশুর কান্না পায় ।

করণীয়
→এ সময় শিশুর চোখের সামনে নড়াচড়া করে এমন পুতুল বা আওয়াজ হয় এমন খেলনা দেন । এ সময় খোলা জানালা দিয়ে গাছের পাতা নড়া বা পর্দা ওড়া দেখাটাও বেশ মজার। চিত করে শুইয়ে না রেখে বালিশ দিয়ে বসানোর মতো একটু উঁচু করে শোয়ান বা বেবি সিটারে বসিয়ে দেন, যাতে চারদিকে দেখতে পারে ।
→সব সময় শিশুর কাছাকাছি থাকবার চেষ্টা করুন। কাজের ফাঁকে কথা বলুন ।
