বিভিন্ন বয়সে শিশুর কান্নায় মা-বাবার করণীয় – নিয়ে আজকের আলোচনা। বিভিন্ন বয়সে শিশুর কান্নায় মা-বাবার করণীয় বিষয়টি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক একটি গুরুত্বপুর্ন পাঠ।
Table of Contents
বিভিন্ন বয়সে শিশুর কান্নায় মা-বাবার করণীয়

শিশুর প্রথম ছয় মাস বয়সে করণীয়
এ বয়সের কান্নার প্রধান কারণ খিদে। তবে একটু চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন কোনটা খিদের কারণ । খিদের কান্না তখনই থামবে যখন শিশু পেট ভরে খেতে পারবে । কেবল কোনোকিছু চুষলে, অল্প খেতে দিলেই আপনার কাজ মিটে যাবে না ।
করণীয়
→ঘড়ি ধরে না খাইয়ে শিশুর খিদে অনুযায়ী খাওয়ানোর অভ্যাস করুন ।
→ চুষিকাঠি দেবেন না ।
গরম বা ঠান্ডা
শিশুরা স্বাভাবিক তাপমাত্রায় (৩০ থেকে ৩২ ডিগ্রি সেন্টি) আরামে ঘুমায় । একগাদা জামাকাপড় জড়িয়ে রাখলেও আপনার শিশু কাঁদতে পারে । মলমূত্রে ভিজে অনেকে চুপচাপ সহ্য করে, অনেকে একদমই সহ্য করতে পারে না ।
করণীয়
→ঘরের তাপমাত্রা ঠিক রাখুন ।
→পিঠ ও ঘাড়ের কাছে হাত দিয়ে দেখুন ওর শরীর খুব বেশি গরম, ঠান্ডা বা ঘামানো কি না এবং প্রয়োজনমতো পোশাক পরান ।
→যদি ন্যাপি ভিজে গিয়ে থাকে, পালটে দেন ।
একাকিত্ব
আগেই বলা হয়েছে, আপনার শিশু যদি শুতে গেলেই কাঁদে এবং আপনাকে কোলে নিতে বাধ্য করে, তবে কোনো সময়েই ভাববেন না তার স্বভাব খারাপ । বরং এটাই সুস্থ স্বভাব। এর অর্থ তার আপনার প্রতি আকর্ষণ আছে, ভালোবাসা আছে ।

করণীয়
→কোনো সময়েই শিশুকে কোলে নিতে দ্বিধা করবেন না। তবে শিশুকে কোলে নিলে যদি শিশুর কান্না না থামে, সেক্ষেত্রে তাকে একটু দোলও খাওয়াতে পারেন ।
→ অনেক সময় শিশুকে মায়ের বুকের সাথে জড়িয়ে ধরলেও আরাম পায় ।
→পা ছড়িয়ে বসে তাকে উপুড় করে কোলে শুইয়ে দিয়ে হালকা করে পিঠে হাত বোলান ।
→ হাতের উপর উপুড় করে নিলেও অনেক সময় কান্না থেমে যায় ।
→ বাবা কোলে নিলেও কান্না থামতে পারে ।
