শিশুকে দুহাতের উপরে নেওয়া, কাঁধের উপরে নেওয়া

শিশুকে দুহাতের উপরে নেওয়া, কাঁধের উপরে নেওয়া, আপনি আপনার শিশুকে দুহাতের মধ্যেও নিতে পারেন, আবার আপনার কাঁধের উপর মাথা উঁচু করেও নিতে পারেন । দুহাতের উপরে নিতে হবে যাতে তার মাথাটা আপনার এক বাহুর উপরে থাকে মাথাটা শরীরের তুলনায় একটু উঁচুতে থাকবে ।

শিশুকে দুহাতের উপরে নেওয়া, কাঁধের উপরে নেওয়া

 

শিশুকে দুহাতের উপরে নেওয়া, কাঁধের উপরে নেওয়া  | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

নবজাত শিশুকে বাইরের লোকের সংস্পর্শে যত কম আনা যায়, ততই তার পক্ষে ভালো।  যে শিশুর ওজন ৪ পাউন্ড বা তারও কম হয়, তাকে তাপ নিয়ন্ত্রণ বাক্সে (ইনকিউবেটর) রাখার প্রয়োজন হয়। কেননা কম ওজনের শিশুর তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে । বাইরে থেকে ঘুরে আসা জামাকাপড়ে কখনোই শিশুকে কোলে নেওয়া, দুধ খাওয়ানো বা আদর করা উচিত নয় ।

 

শিশুর পরিচর্যার প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন— গোসলের পাত্র, সাবান, তোয়ালে ইত্যাদি আলাদা থাকা প্রয়োজন ।  জন্মের পর শিশুর শরীরের তাপমাত্রা, দেহের রং, শ্বাসের গতিপ্রকৃতি এবং নাভির উপর বিশেষ লক্ষ রাখা প্রয়োজন । মাতৃগর্ভে থাকাকালীন শিশুর ফুসফুস তৈরি হলেও তখন সেটি থাকে নিষ্ক্রিয় । কারণ মাতৃগর্ভে সন্তানের ফুসফুসে বাতাস ঢোকে না বা ঢুকতে পারে না ।

আপনার দুহাতের কনুইয়ের নিচের অংশ এবং হাতের পাতাও বেশ করে জড়িয়ে ধরবেন। শিশুকে এভাবে নেওয়া ভালো, কারণ এতে আপনি তার চোখে চোখ রেখে কথা বলতে পারবেন এবং সে-ও আপনার মুখের দিকে তাকিয়ে আপনার মুখমণ্ডলের আনন্দের ছাপ দেখতে পারবে ।

 

শিশুকে দুহাতের উপরে নেওয়া, কাঁধের উপরে নেওয়া  | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

আপনার কাঁধের উপর নিতে হলে, শিশুকে এমনভাবে নিন যাতে আপনার বুকের দিকে ওর শরীরটা লেগে থাকে । তার শরীরটা আপনি আপনার একটা হাত দিয়ে জড়িয়ে ধরবেন এবং সেইসঙ্গে তার মাথাটাও যাতে ঝুলে না পড়ে তাও লক্ষ রাখবেন । এতে আপনার একটা হাত কাজকর্মের জন্য খালিও রাখতে পারেন ।

Leave a Comment