ছোটো শিশুকে ঘন খাবার খাওয়ানো – নিয়ে আজকের আলোচনা। নবজাতকের ঘন খাবার খাওয়ানো বিষয়টি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” বিষয়ক একটি গুরুত্বপুর্ন পাঠ।
ছোটো শিশুকে ঘন খাবার খাওয়ানো

আপনার সন্তানের বয়স ৬ মাস হলেই দুধের সঙ্গে কিছু চালের গুঁড়ো বা সুজি মিশিয়ে খাবার ঘন করে খাওয়ানো শুরু করা যায়। দ্রুত বাড়ন্ত দেহের বিকাশের জন্য তখন প্রয়োজন হয় আরও বেশি পুষ্টি উপাদানের । কিন্তু খাবারে এ পরিবর্তন হওয়াটা উচিত ক্রমশ আস্তে আস্তে।
ঘন খাবার খাওয়ানো শুরু করতে হবে এমনভাবে যাতে শিশুর হজমশক্তি তা সহজে গ্রহণ করতে পারে । কিন্তু শিশুকে ঘন খাবার খাওয়ানো শুরু করার কাজটা খুব সহজ নয়। তবে সহজ করার জন্য কয়েকটি উপায় নিচে দেওয়া হলো:
- শিশু যখন সজাগ ও হাসিখুশি থাকবে তখন ওকে দিনে ঘন খাবার, মধ্য সকাল বা অপরাহ্ণ হলো সবচেয়ে ভালো সময় ।
- আপনিও প্রফুল্ল এবং শান্ত মনে থাকবেন । আপনার চোখেমুখে দুশ্চিন্তার ছাপ দেখলে শিশু হয়তো খাবার খেতে চাইবে না । যে শিশু খেতে পারে তাকে তার মতো করে খেতে দেন ।
- নতুন খাবার খাওয়াতে জোর করবেন না। তাকে এমন গভীর বাটি দেবেন না, যা থেকে চামচে করে তুলে খেতে কষ্ট হয় ।
- ঘন খাবারে অভ্যস্ত হতে শিশুর কিছু সময় লাগে । কারণ স্বাদ ও ঘনত্ব দুটোই তার কাছে নতুন ।
- শিশু যদি নিজে নিজেই খেতে চায়, তাহলে তার দুহাতে ধরিয়ে দেন দুটি চামচ আর তৃতীয় চামচ দিয়ে আপনি ওকে খাওয়াতে থাকুন । আপনার সন্তান তাহলে আর বাধা দেওয়ার সুযোগ পাবে না । তারপর দেখবেন, আপনাকে নকল করে সে নিজে থেকেই খেতে শিখেছে।

