শিশু বড়ো হয়েও কোলে উঠতে চায়

শিশু বড়ো হয়েও কোলে উঠতে চায়, আপনার দুই তিন বছরের শিশু যদিও হাঁটাচলা শিখে গেছে, তবুও অনেক সময় কোলে উঠতে চাইবে । মাঝে মাঝে কোলে ওঠার ইচ্ছাকে যদি আপনি পূরণ না করেন তাহলে শিশু কাঁদবে।

শিশু বড়ো হয়েও কোলে উঠতে চায়

শিশু বড়ো হয়েও কোলে উঠতে চায় | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

জন্মের পরই নবজাতকের প্রথম ভাষা বা ধ্বনি হলো ‘কান্না’ । কান্নার মাধ্যমেই সে সকলকে জানান দেয় তার আগমনবার্তা । আর কান্নার সঙ্গে সঙ্গে তার ফুসফুসে প্রথমবারের মতো বাতাস ঢোকে এবং ফুসফুস হয় সক্রিয় । মাতৃগর্ভে থাকাকালীন শিশুর ফুসফুস তৈরি হলেও তখন সেটি থাকে নিষ্ক্রিয় । কারণ মাতৃগর্ভে সন্তানের ফুসফুসে বাতাস ঢোকে না বা ঢুকতে পারে না ।

 

জন্মের পর কান্নার সঙ্গে সঙ্গেই বাতাস ফুসফুসে ঢোকে এবং সেখানে শরীরের রক্তে অক্সিজেন যুক্ত হয় । একইসঙ্গে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে চলে আসে । জন্মের পরপরই কান্নার মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ না করলে শিশুর শরীরে ধীরে ধীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে । নবজাতকের গায়ের রং নীল বর্ণ ধারণ করে । তখনই যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে শিশুর মারাত্মক পরিণতি হতে পারে।

 

শিশু বড়ো হয়েও কোলে উঠতে চায় | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

অনেকটা হাঁটলে অথবা অনেকক্ষণ শরীর খারাপ হলে, ভয় পেলে অথবা অনেকক্ষণ পরে আপনাকে দেখলে শিশু কোলে উঠতে চাইতেই পারে । এ সময়ে তাকে নিশ্চয়ই কোলে তুলে আদর করবেন । ভয় নেই, যেই শিশুর শরীর মন শান্ত হবে, সে নেমে যেতে চাইবে । শিশুর বয়স যতই বেশি হোক, সে একটু আপনার কোলে উঠতে চাইলে কোনোভাবেই আপত্তি করবেন না বা পরিহাস করবেন না । শিশু যতই বড়ো হোক ঘুমাতে যাওয়ার আগে তাকে একটু আদর করাই ভালো ।

Leave a Comment