দাঁত ওঠার সময় শিশুর ডায়রিয়া

দাঁত ওঠার সময় শিশুর ডায়রিয়া – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি শিশুর প্রতিদিনের পরিচর্যা সিরিজের অংশ। আমাদের দেশে অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে— ‘দাঁত ওঠার সময়ে শিশুদের ডায়রিয়া বা পেটের অসুখ হয়। আর দাঁত উঠেছে বলেই পেটের অসুখ হচ্ছে এবং এটি এমনিতেই ভালো হয়ে যাবে।’ আসলে তা সম্পূর্ণ ভুল ধারণা ।

দাঁত ওঠার সময় শিশুর ডায়রিয়া | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

দাঁত ওঠার সময় শিশুর ডায়রিয়া | শিশুর প্রতিদিনের পরিচর্যা 

 

এ ভুল ধারণার বশবর্তী হয়ে দাঁত ওঠার সময়ে পেটের অসুখ হলে কখনো কখনো মা-বাবা তাদের শিশুকে চিকিৎসা করান না । ফলে দেখা দেয় শিশুর পানিশূন্যতা । তাই এ ব্যাপারে মা-বাবার সচেতন হওয়া প্রয়োজন । দাঁত ওঠার সময়ে মাড়ি সুড়সুড় করে ।

 

শিশুর সামগ্রিক স্বাস্থ্য যদি ভালো থাকে তবে এ নিয়ে অযথা চিন্তাভাবনা করার কোনো কারণ নেই । দুধেদাঁতের মধ্যে সাধারণত ৫/৬ মাস থেকে ৯/১০ মাসের মধ্যে নিচের পাটির দুটো সেন্ট্রাল ইনসিসরস দাঁত ওঠে । ৭ থেকে ১২ মাসে উপরের পাটির ৪টি ইনসিসরস। ১২ থেকে ১৮ মাসে নিচের পাটির দুটো ল্যাটেরাল ইনসিসরস । ১২ থেকে ১৮ মাসে দুটো উপরের ও দুটো নিচের পাটির ফার্স্ট মোলারস । ১৭ থেকে ২০ মাসে দুটো উপরের এবং দুটো নিচের পাটির ক্যানিস ।

 

দাঁত ওঠার সময় শিশুর ডায়রিয়া | শিশুর প্রতিদিনের পরিচর্যা 

 

তখন শিশু হাতের কাছে যা পায় তাই মুখে দিয়ে চিবাতে চেষ্টা করে। এর ফলেই সংক্রমণজনিত কারণে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় । আসলে ৪/৫ মাস বয়স থেকেই শিশুর দাঁত বেরোনোর তোড়জোড় শুরু হয় । আর তখন থেকেই শিশু সব সময় কিছু একটা মুখে দিতে চায় । যেহেতু এ সময় হাত দিয়ে কিছু ধরে রাখতে পারে না তাই সে নিজের হাত-পা মুখে দিয়ে চিবায়।

Leave a Comment